রিটার্ন পলিসি

Ezaar Mart-এ আমরা গ্রাহকদের সর্বোচ্চ সেবা ও সঠিক মানের পণ্য পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে কোনো কারণে পণ্যে সমস্যা থাকলে বা আপনি অসন্তুষ্ট হলে সহজ শর্তে রিটার্ন ও রিফান্ড সুবিধা পাবেন।

১. রিটার্ন ও এক্সচেঞ্জের শর্তাবলী

নিচের কারণগুলোর ক্ষেত্রে আপনি পণ্য ফেরত বা পরিবর্তন করতে পারবেন:

  • ভুল পণ্য ডেলিভারি হলে।

  • ডেলিভারির সময় পণ্যটি ভাঙা, ত্রুটিপূর্ণ বা ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া গেলে।

  • ওয়েবসাইটে প্রদর্শিত বিবরণের সাথে পণ্যের বড় ধরনের অসঙ্গতি থাকলে।

জরুরি নির্দেশনা:

  • ডেলিভারি ম্যানের সামনেই পার্সেল খুলে পণ্যটি সঠিকভাবে দেখে নেওয়া আবশ্যক।

  • সমস্যা পরিলক্ষিত হলে ডেলিভারি ম্যান উপস্থিত থাকাকালীন আমাদের হেল্পলাইন বা হোয়াটসঅ্যাপে অবগত করতে হবে।

  • আনবক্সিং করার সময় একটি স্পষ্ট ভিডিও করে রাখা সুবিধাজনক।

২. রিটার্ন আবেদনের সময়সীমা

  • পণ্য গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে ত্রুটি সম্পর্কে আমাদের অবগত করতে হবে।

  • পণ্যটি অব্যবহৃত অবস্থায়, মূল বক্স, স্টিকার, ম্যানুয়াল ও যাবতীয় আনুষাঙ্গিক অংশসহ অক্ষত রাখতে হবে।

৩. রিফান্ড প্রক্রিয়া ও সময়

  • ফেরত পাঠানো পণ্য আমাদের অফিসে পৌঁছানোর পর কোয়ালিটি টিম পণ্যটির অবস্থা যাচাই করবে।

  • পণ্য যাচাই শেষে রিটার্ন অনুমোদিত হলে ৩ থেকে ৭ কার্যদিবসের মধ্যে রিফান্ড সম্পন্ন করা হবে।

  • রিফান্ডের টাকা গ্রাহকের ব্যবহৃত পেমেন্ট মাধ্যম (বিকাশ / নগদ / ব্যাংক ট্রান্সফার) অনুযায়ী ফেরত দেওয়া হবে।

৪. ডেলিভারি চার্জ সংক্রান্ত নিয়ম

  • যদি পণ্য আমাদের ভুলে ত্রুটিপূর্ণ বা ভুল গিয়ে থাকে, তবে রিটার্ন ও পুনঃডেলিভারির সম্পূর্ণ খরচ Ezaar Mart বহন করবে।

  • গ্রাহক যদি ডেলিভারি পাওয়ার পর পণ্য নেওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করেন (কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও), তবে ডেলিভারি চার্জ (ঢাকার ভেতরে ৳৮০ / ঢাকার বাইরে ৳১৩০) গ্রাহককে বহন করতে হবে।

৫. যেসকল ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য নয়

  • গ্রাহকের ব্যক্তিগত অবহেলা বা ব্যবহারের কারণে পণ্য ক্ষতিগ্রস্ত হলে।

  • মূল প্যাকেজিং, ট্যাগ বা আনুষাঙ্গিক যন্ত্রাংশ হারিয়ে গেলে বা নষ্ট হলে।

  • নির্দিষ্ট সময় (২৪ ঘণ্টা) পার হয়ে যাওয়ার পর অভিযোগ জানালে।

যোগাযোগ ও অভিযোগ জানাতে:

  • হেল্পলাইন: +8809638439775

  • হোয়াটসঅ্যাপ: 01410622407

  • ইমেইল: mdezazulhoqe@gmail.com

  • ঠিকানা: গংগাচড়া, রংপুর

WhatsApp
0
Cart
Home
Account
Search