Ezaar Mart-এ আমরা গ্রাহকদের সর্বোচ্চ সেবা ও সঠিক মানের পণ্য পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে কোনো কারণে পণ্যে সমস্যা থাকলে বা আপনি অসন্তুষ্ট হলে সহজ শর্তে রিটার্ন ও রিফান্ড সুবিধা পাবেন।
নিচের কারণগুলোর ক্ষেত্রে আপনি পণ্য ফেরত বা পরিবর্তন করতে পারবেন:
ভুল পণ্য ডেলিভারি হলে।
ডেলিভারির সময় পণ্যটি ভাঙা, ত্রুটিপূর্ণ বা ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া গেলে।
ওয়েবসাইটে প্রদর্শিত বিবরণের সাথে পণ্যের বড় ধরনের অসঙ্গতি থাকলে।
জরুরি নির্দেশনা:
ডেলিভারি ম্যানের সামনেই পার্সেল খুলে পণ্যটি সঠিকভাবে দেখে নেওয়া আবশ্যক।
সমস্যা পরিলক্ষিত হলে ডেলিভারি ম্যান উপস্থিত থাকাকালীন আমাদের হেল্পলাইন বা হোয়াটসঅ্যাপে অবগত করতে হবে।
আনবক্সিং করার সময় একটি স্পষ্ট ভিডিও করে রাখা সুবিধাজনক।
পণ্য গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে ত্রুটি সম্পর্কে আমাদের অবগত করতে হবে।
পণ্যটি অব্যবহৃত অবস্থায়, মূল বক্স, স্টিকার, ম্যানুয়াল ও যাবতীয় আনুষাঙ্গিক অংশসহ অক্ষত রাখতে হবে।
ফেরত পাঠানো পণ্য আমাদের অফিসে পৌঁছানোর পর কোয়ালিটি টিম পণ্যটির অবস্থা যাচাই করবে।
পণ্য যাচাই শেষে রিটার্ন অনুমোদিত হলে ৩ থেকে ৭ কার্যদিবসের মধ্যে রিফান্ড সম্পন্ন করা হবে।
রিফান্ডের টাকা গ্রাহকের ব্যবহৃত পেমেন্ট মাধ্যম (বিকাশ / নগদ / ব্যাংক ট্রান্সফার) অনুযায়ী ফেরত দেওয়া হবে।
যদি পণ্য আমাদের ভুলে ত্রুটিপূর্ণ বা ভুল গিয়ে থাকে, তবে রিটার্ন ও পুনঃডেলিভারির সম্পূর্ণ খরচ Ezaar Mart বহন করবে।
গ্রাহক যদি ডেলিভারি পাওয়ার পর পণ্য নেওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করেন (কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও), তবে ডেলিভারি চার্জ (ঢাকার ভেতরে ৳৮০ / ঢাকার বাইরে ৳১৩০) গ্রাহককে বহন করতে হবে।
গ্রাহকের ব্যক্তিগত অবহেলা বা ব্যবহারের কারণে পণ্য ক্ষতিগ্রস্ত হলে।
মূল প্যাকেজিং, ট্যাগ বা আনুষাঙ্গিক যন্ত্রাংশ হারিয়ে গেলে বা নষ্ট হলে।
নির্দিষ্ট সময় (২৪ ঘণ্টা) পার হয়ে যাওয়ার পর অভিযোগ জানালে।
হেল্পলাইন: +8809638439775
হোয়াটসঅ্যাপ: 01410622407
ইমেইল: mdezazulhoqe@gmail.com
ঠিকানা: গংগাচড়া, রংপুর
স্বাগতম Ezaar Mart-এ! দৈনন্দিন জীবনকে আরও সহজ, আরামদায়ক ও আধুনিক করে তুলতে সেরা মানের স্মার্ট গ্যাজেট, প্রয়োজনীয় ইলেকট্রনিক্স ও লাইফস্টাইল পণ্য সরাসরি আপনার দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।